শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

ব্রাহ্মণবাড়িয়া জেলায় হাম-রুবেলার টিকা কার্যক্রম শুরু ১৯ ডিসেম্বর থেকে

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০২০   সর্বশেষ আপডেট : 8:45 pm

ব্রাহ্মণবাড়িয়া জেলায় হাম-রুবেলার টিকা কার্যক্রম শুরু ১৯ ডিসেম্বর থেকে

টিকাদান সম্পর্কিত সম্প্রসারিত কর্মসূচির আওতায় হাম-রুবেলার টিকাদান ক্যাম্পেইন-২০২০ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে সার্বিক বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার চিকিৎসক মাহমুদুল হাসান। এসময় টিকাদান কর্মসূচির বিষয়ে প্রজেক্টরে উপস্থাপনা তুলে ধরেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার চিকিৎসক সানজিদা আকতার।

এছাড়াও বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি ও সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১৯ ডিসেম্বর থেকে ২০২১ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত ৯ মাস থেকে ১০ বছর বয়সী শিশুকে ব্রাহ্মণবাড়িয়া জেলার ৭ হাজার ৬২২টি কেন্দ্রে ৮ লক্ষ ৯৪ হাজার ২৪০জন শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যেসকল শিশু আগে টিকা দিয়েছেন তারাও দিতে পারবেন। এই কর্মসূচিতে ১৫ হাজার ২৪৪জন এই টিকা প্রদান করবেন। জেলার পৌরসভা গুলোর মধ্যে একটি পৌরসভায় নিজস্ব তত্বাবধানে ও ৯টি উপজেলার ৯৮টি ইউনিয়নে এই কর্মসূচি পালিত হবে। এই ক্যাম্পেইনে ২২হাজার ৮৬৬জন স্বেচ্ছাসেবী সহায়তায় করবে। পুরো জেলায় ৩০২ জন সুপারভাইজার কাজ করবে।

তবে ইতিমধ্যে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকায় এই টিকা দান কর্মসূচি শুরু হয়ে গেছে।

 

 

Facebook Comments Box

Posted ৮:৪৫ পিএম | বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০২০

The Daily Sarod |