শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

ব্রাহ্মণবাড়িয়া জেলায় প্রথম করোনাভাইরাসে আক্রান্ত সনাক্ত হলো নবীনগরে 

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শুক্রবার, ১০ এপ্রিল ২০২০   সর্বশেষ আপডেট : 5:37 pm

ব্রাহ্মণবাড়িয়া জেলায় প্রথম করোনাভাইরাসে আক্রান্ত সনাক্ত হলো নবীনগরে 

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে এক বৃদ্ধ (৬৫) করোনাভাইসারে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি রাজধানীর কুয়েত মৈত্রি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রয়েছেন। ওই ব্যক্তির বাড়ি নবীনগর উপজেলার আলমনগর গ্রামের উত্তরপাড়ায়।

ওই বৃদ্ধের একজন প্রতিবেশী জানান, গত ২ এপ্রিল রাতে নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হন ওই বৃদ্ধ। তাকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখান থেকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। এরপর কুমিল্লা থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কিছু পরীক্ষা-নীরিক্ষা করা হয়। পরীক্ষা-নীরিক্ষার পর করোনাভাইরাসের লক্ষণ আছে জানিয়ে তাকে কুয়েত মৈত্রি হাসপাতালে নিয়ে যেতে বলেন চিকিৎসকরা। এরপর তাকে কুয়েত মৈত্রি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে করোনাভাইরাস পরীক্ষা করা হয় তার।

শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে হাসপাতাল থেকে আমাদের ফোন হরে জানানো হয় ওই বৃদ্ধ করোনাভাইরাসে আক্রান্ত। তবে তিনি কোনো প্রবাসীর সংস্পর্শে আসেননি।

ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা সিভিল সার্জন অফিসে যোগাযোগ করে আমরা নিশ্চিত হয়েছি ওই বৃদ্ধ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি এখন কুয়েত মৈত্রি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন। যারা তার সংস্পর্শে এসেছিলেন তাদেরকে কোয়ারেন্টিনে রাখা হবে।

Facebook Comments Box

Posted ৫:৩৩ পিএম | শুক্রবার, ১০ এপ্রিল ২০২০

The Daily Sarod |