স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বুধবার, ২৯ এপ্রিল ২০২০
সর্বশেষ আপডেট : 9:48 pm
ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয়পার্টির আহবায়ক কমিটির সদস্য সচিব ওয়াহেবুল হক ওয়াহাব ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বুধবার সন্ধ্যায় ইফতারের পর জেলা শহরের মৌলভীপাড়াস্থ নিজ বাস ভবনে অসুস্থ হয়ে শারীরিক অবস্থার অবনতি হলে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে উনার বয়স হয়েছিল ৬৮বছর।
তিনি স্ত্রী ও তিন ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, ওয়াহেদুল হক ওয়াহাব দীর্ঘদিন যাবত হৃদরোগ, কিডনি সমস্যা সহ নানান রোগে ভুগছিলেন। প্রতি সপ্তাহে তার কিডনি ডায়ালসিস চালিয়ে যাচ্ছিলেন।
তার ছোট ভাই প্রয়াত সাংবাদিক ও দৈনিক আজকের হালচালের সম্পাদক মরহুম আবেদুল হক।
Posted ৯:৪৩ পিএম | বুধবার, ২৯ এপ্রিল ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya