শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

ব্রাহ্মণবাড়িয়ায় ৮বছরের শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে ১৩বছরের কিশোর আটক

বিশেষ প্রতিনিধি   প্রিন্ট
শনিবার, ১৩ জুন ২০২০   সর্বশেষ আপডেট : 4:03 pm

ব্রাহ্মণবাড়িয়ায় ৮বছরের শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে ১৩বছরের কিশোর আটক

ব্রাহ্মণবাড়িয়ায় এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক কিশোরকে আটক করেছে সদর মডেল থানা পুলিশ। শুক্রবার রাতে জেলার সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের জামতলা এলাকা থেকে তাকে আটক করা হয়। প্রাথমিক অবস্থায় ঘটনার সত্যতা পুলিশের কাছে স্বীকার করেছে আটক কিশোর।

সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বাবু জানান, কন্যা শিশুটির গ্রামের বাড়ি সদর উপজেলার মজলিশপুরে। তার পরিবার সুহিলপুল এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করেন। একই ভাড়া বাড়িতে পাশাপাশি ঘরে অটোরিকশা চালক ১৩বছরের কিশোরটি বসবাস করেন পরিবারের সাথে। কিশোরের স্থায়ী বাড়ি জেলা শহরের মেড্ডায়। গত বৃহস্পতিবার দুপুরে ওই ভাড়াটিয়া বাড়িতে কেউ না থাকার সুযোগে কিশোরটি তার ঘরে ৮বছরের শিশুটিকে ফুসলিয়ে নিয়ে যায়। সেখানে দরজা বন্ধ করে শিশুটির স্পর্শকাতর স্থানে হাত দেয় ধর্ষণের চেষ্টা করে। এরই মাঝে বাড়িতে হঠাৎ এসে কাউকে না পেয়ে ডাকাডাকি শুরু করে শিশুটির বড় বোন। এসময় শিশুটিকে ফেলে পালিয়ে যায় কিশোরটি। খুঁজে পেয়ে কন্যা শিশুটিকে উদ্ধার করে তার বড় বোন। পরে তাকে জেলা সদর হাসপাতালে চিকিৎসার নিয়ে যাওয়া হয়।

ঘটনাটি জানতে পেরে শুক্রবার রাতে সদর মডেল থানার পুলিশ অভিযুক্ত কিশোরটিকে আটক করে।

এসআই শফিক বাবু আরও জানান, এই ঘটনায় শিশুটির পরিবার থানায় মামলা দায়ের করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কিশোরটি ঘটনার সত্যতা স্বীকার করে। ইতিমধ্যে শিশুটিকে হাসপাতালে শারীরিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। আটক কিশোরকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

 

রাফি/–

Facebook Comments Box

Posted ৪:০৩ পিএম | শনিবার, ১৩ জুন ২০২০

The Daily Sarod |