শিরোনাম
সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

ব্রাহ্মণবাড়িয়ায় ৭ উপজেলায় ২৩জন চেয়ারম্যান প্রার্থী

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
সোমবার, ০৪ মার্চ ২০১৯   সর্বশেষ আপডেট : 9:39 pm

ব্রাহ্মণবাড়িয়ায় ৭ উপজেলায় ২৩জন চেয়ারম্যান প্রার্থী

নির্বাচন কমিশন (ইসি) কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী চতুর্থ ধাপে আগামী ৩১ মার্চ ব্রাহ্মণবাড়িয়ার নয়টি উপজেলার মধ্যে সাতটির ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সোমবার ছিল প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেয়ার শেষদিন। এদিন সকাল থেকে বিকেল পর্যন্ত রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে চেয়ারম্যান পদে ২৩ জন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এছাড়াও সাত উপজেলায় প্রতিদ্বন্দ্বীতার জন্য ভাইস চেয়ারম্যান পদে ৩৪ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এর মধ্যে শুধুমাত্র আখাউড়া উপজেলায় একজন চেয়ারম্যান প্রার্থী তাঁর মনোনয়নপত্র জমা দিয়েছেন। আ ভাইস চেয়ারম্যান পদে ছয়জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. জাহাঙ্গীর আলম ও স্বতন্ত্রপ্রার্থী ফিরোজুর রহমান ওলি সহ ৫জন প্রাথী। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান তাসলিমা সুলতানা খানম নিশাত মনোনয়নপত্র জমা দিয়েছেন।এছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান পদে শামীমা আক্তার নামে আরেকজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন পাঁচজন।


সরাইল উপজেলায় চেয়ারম্যান পদে সাতজন, ভাইস চেয়ারম্যান পদে ছয়জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ছয়জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
নাসিরনগর উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনজন। ভাইস চেয়ারম্যান পদে এই উপজেলায় তিন জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
নবীনগর উপজেলায় চেয়ারম্যান পদে তিনজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। আর ভাইস চেয়ারম্যান পদে ছয়জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
কসবা উপজেলায় চেয়ারম্যান পদে দুইজন, পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে একজন করে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আশুগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে দুইজন, ভাইস চেয়ারম্যান সাতজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাতজন তাঁদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

Facebook Comments Box

Posted ৯:৩৯ পিএম | সোমবার, ০৪ মার্চ ২০১৯

The Daily Sarod |