শিরোনাম
সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

ব্রাহ্মণবাড়িয়ায় ৭৭২টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বৃহস্পতিবার, ০৬ জুন ২০১৯   সর্বশেষ আপডেট : 8:27 pm

ব্রাহ্মণবাড়িয়ায় যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য্যরে মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিারা। বুধবার সকাল সাড়ে ৮ টায় বৈরী আবহাওয়ার কারণে জেলা ঈদগাহ মাঠের পরিবর্তে জেলা জামে মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।

এছাড়াও জেলা শহরের টেংকের পাড় জামে মসজিদ, মদিনা জামে মসজিদ, সদর হাসপাতাল মসজদিসহ ৭৭২ টি স্থানে ঈদের জামাত শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মার কল্যান ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

ঈদের প্রধান জামাতে বসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি, জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খানসহ বিভিন্ন শ্রেণী-পেশার মুসল্লিরা অংশগ্রহন করেন।

নামাজ শেষে দোয়া পরিচালনা করেন জামিয়া ইউনুছিয়া ইসলামিয়া মাদ্রাসার মোহাদ্দেস নোমান আল হাবিবি।

এদিকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পবিত্র ঈদুল ফিতরকে আনন্দঘন পরিবেশে পালনের লক্ষে জেলাজুড়ে বেশ কয়েকটি বিভাগে পুলিশ, র‌্যাব ও গোয়েন্দা বিভাগের সদস্যরা নিরাত্তার কাজে নিয়োজিত রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া
৫.৬.২০১৯

Facebook Comments Box

Posted ৮:২৭ পিএম | বৃহস্পতিবার, ০৬ জুন ২০১৯

The Daily Sarod |