শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

ব্রাহ্মণবাড়িয়ায় ৭বছরের বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ

বিশেষ প্রতিনিধি   প্রিন্ট
সোমবার, ১৫ মার্চ ২০২১   সর্বশেষ আপডেট : 1:33 am

ব্রাহ্মণবাড়িয়ায় ৭বছরের বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ায় ৭ বছরের এক বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। রোববার রাতে শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য ২৫০শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। এর আগে সদর উপজেলার রামরাইল ইউনিয়নের সেন্দা গ্রামে দুপুর দেড়টার দিকে এই ঘটনা ঘটে।

ওই শিশুর নানি জেলা সদর হাসপাতালে জানায়, ‘ বাবার সাথে শিশুটির মায়ের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়৷ বিবাহ বিচ্ছেদের পর মায়ের অন্যত্র বিয়ে করে স্বামীর বাড়িতে চলে গেছে। শিশুটি ও তার এক ছোট ভাইকে নানা-নানি লালন-পালন করে আসছেন৷ রোববার দুপুরের দিকে শিশুটি বাড়িতে খেলা করছিল। দুপুর দেড়টার দিকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। তার নানি বিভিন্ন স্থানে খুঁজে পাচ্ছিল না। পরে তাদের বাড়ির পাশে একটি ঘরে শিশুটির চিৎকার শুনতে পেয়ে নানি ওই ঘরে ডুকে দেখেন সে নগ্ন হয়ে রক্তাক্ত অবস্থায় দাঁড়িয়ে আছে। এই সুযোগে মনির নামের এক যুবক সেই ঘর থেকে দৌড়ে পালিয়ে যায়। অভিযুক্ত মনির (৩০) ওই এলাকার কাদির মিয়ার ছেলে ও পেশায় রিকশা চালক’।

তিনি আরও জানান, ‘বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে জানালে তারা একেকজন একেক মত দেন। পরবর্তীতে রাতে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পুলিশ যায়। পরে হাসপাতালে শিশুটিকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়’।

এই বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম জানান,’ খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এই ঘটনায় এখনো লিখিত কোন অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ দিলে আইননুসারে ব্যবস্থা গ্রহণ করা হবে’।

Facebook Comments Box

Posted ১:৩৩ এএম | সোমবার, ১৫ মার্চ ২০২১

The Daily Sarod |