শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

ব্রাহ্মণবাড়িয়ায় ৫০শতাংশ ভর্তুকিতে ৪জন কৃষক পেল কম্বাইন হার্ভেস্টার

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
রবিবার, ১২ এপ্রিল ২০২০   সর্বশেষ আপডেট : 6:46 pm

ব্রাহ্মণবাড়িয়ায় ৫০শতাংশ ভর্তুকিতে ৪জন কৃষক পেল কম্বাইন হার্ভেস্টার

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় ৫০ শতাংশ ভর্তুকিতে ৪টি ইউনিয়নে ৪ জন কৃষকের মাঝে ৪টি কম্বাইন হার্ভেস্টার বিতরণ করা হয়।

রোববার এই গুলো বিতরণ করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলার সুযোগ্য জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন।

এসময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক রবিউল হক মজুমদার , উপজেলা নির্বাহী অফিসার পঙ্কজ বড়ুয়া, উপজেলা কৃষি অফিসার মুনসী তোফায়েল হোসেন, উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক মাহবুব আলম, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ একরাম হোসেন এবং কৃষি সম্প্রসারণ অফিসার সালমা সুলতানা।

এছাড়া আরো উপস্থিত ছিলেন সদর উপজেলার এসএপিপিও, সংশ্লিষ্ট উপসহকারি কৃষি কর্মকর্তাগণ ও কৃষকগণ। সামাজিক দূরত্ব বজায় রেখে উক্ত কৃষি যন্ত্রপাতি বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

সাম্প্রতিক সময়ের করোনা ভাইরাস পরিস্থিতিতে কৃষি জমিতে ধান কাটার জন্য পর্যাপ্ত কৃষি শ্রমিকের অভাব রয়েছে প্রায় ৫০ শতাংশ। শ্রমিকের মজুরিও বৃদ্ধি পেয়েছে কয়েকগুণ। এমতাবস্থায় কৃষি কাজ নির্বিঘ্ন রাখতে কম্বাইন হার্ভেস্টর এর ব্যবহার লেবার খরচ ও সময় বাঁচাতে পারে বহুগুণ। এই মেশিনের সাহায্যে ১ ঘন্টা সময়ে ১.৫ বিঘা জমির ধান কর্তন, মাড়াই, ঝাড়াই ও বস্তাবন্দী করা যায়। এতে জ্বালানী খরচ লাগে মাত্র ৪ থেকে ৫ লিটার।

Facebook Comments Box

Posted ৬:৪৬ পিএম | রবিবার, ১২ এপ্রিল ২০২০

The Daily Sarod |