ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
রবিবার, ১৫ মার্চ ২০২০
সর্বশেষ আপডেট : 2:06 pm
ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা শাখার অভিযানে জুয়া খেলার অভিযোগে ৪জনকে আটক করা হয়। শনিবার বিকেলে পৌর এলাকার গোকর্ণঘাট বাজারের পূর্ব পাশে খালের পাড়ে জুয়া খেলা অবস্থায় তাদের আটক করা হয়।
আটকরা হলেন, সদর উপজেলা নাটাই দক্ষিণ ইউনিয়নের সিন্দুরা গ্রামের মৃত আলী আহাম্মদের ছেলে মোঃ উজ্জল মিয়া (৩০), পৌর এলাকার গোকর্ণঘাটের মৃত আব্দুল আজিজের ছেলে মোঃ লায়েছ মিয়া (৩৫), আমিনপুর গ্রামের মৃত মালু মিয়ার ছেলে মোঃ নাছির মিয়া ও একই এলাকার মৃত ফুল মিয়ার ছেলে মোঃ নুর ইসলাম (৫৫)।
এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার ১হাজার ২২০টাকা ও দুই বান্ডিল তাস উদ্ধার করা হয়।
রোববার দুপুরে জেলা পুলিশের বিশেষ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
ধৃত আসামীদের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে বলে ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
Posted ২:০৩ পিএম | রবিবার, ১৫ মার্চ ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya