শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

ব্রাহ্মণবাড়িয়ায় ২টি বিদেশি রিভলবার গুলিসহ দুইজন আটক

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২০   সর্বশেষ আপডেট : 3:22 pm

ব্রাহ্মণবাড়িয়ায় ২টি বিদেশি রিভলবার গুলিসহ দুইজন আটক

ব্রাহ্মণবাড়িয়ায় ২টি বিদেশি রিভলবার ও ৩রাউন্ড গুলি সহ দুই অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করেছে র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা। মঙ্গলবার দুপুরে র‍্যাব থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।

আটককৃতরা হলেন, জেলা শহরের উত্তর মৌড়াইলের আব্দুল জলিলের ছেলে মোঃ জুয়েল (৩২) ও সরাইলের হালুয়াপাড়ার এরশাদ মিয়ার ছেলে সোহাগ (২৯)।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় অভিযান চালিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের ফুলবাড়ীয়া বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দুই অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করা হয়। তাদের দেহ তল্লাসি করে ২টি বিদেশি রিভলবার ও ৩রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং স্কোয়াড কমান্ডার এএসপি মোহাম্মদ বেলায়েত হোসাইন।

এই ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Facebook Comments Box

Posted ৩:২২ পিএম | মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২০

The Daily Sarod |