স্টাফ রিপোর্টার
প্রিন্ট
মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২০
সর্বশেষ আপডেট : 1:52 pm
ব্রাহ্মণবাড়িয়ায় ১৪’শত পিছ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। সোমবার রাতের জেলা শহরের কাউতুলী মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, জেলার কসবা উপজেলার চন্ডিদ্বার ইউনিয়নের লতুয়ামুড়ার জামাল মিয়ার ছেলে জাকির হোসেন (২০) ও কসবা পৌর এলাকার নোয়াপাড়ার বজলুর রহমানের ছেলে রাসেল ওরফে ফারুক (২৬)।
জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক জিয়াউল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের ইয়াবাগুলো সহ গ্রেফতার করা হয়েছে। আসামীদ্বয়ের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় প্রচলিত ধারায় মামলা রুজু করা হয়েছে।
Posted ১:৫২ পিএম | মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya