স্টাফ রিপোর্টার
প্রিন্ট
রবিবার, ০৬ ডিসেম্বর ২০২০
সর্বশেষ আপডেট : 6:29 pm
ব্রাহ্মণবাড়িয়ায় বেতন বৈষম্য দূরীকরণ, ইন-সার্ভিস ডিপ্লোমা কোর্স ও ১১,১২ ও ১৩ গ্রেডের দাবী বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ১১তম দিনের মতো কর্মবিরতি পালন করছে হেলথ এসিস্ট্যান্টরা।
এর ফলে ব্যাহত হচ্ছে ইপিআই, হাম-রুবেলা টিকাদান কর্যক্রমের। যেখানে বাড়িতে গিয়ে হেলথ এসিস্ট্যান্টরা টিকা প্রদান করতেন, সেখানে তাদেরকে সরকারি হাসপাতালে এসে টিকা দিতে হচ্ছে। এতে সমস্যায় পড়েছেন প্রত্যন্ত এলাকার টিকা গ্রহণকারিরা।
রোববার (৬ ডিসেম্বর) সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণের জেলা স্বাস্থ্য পরিদর্শক ও জেলা হেলথ্ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের উদ্যোগে কর্মবিরতিতে সদর উপজেলা স্বাস্থ্য পরিদর্শক সমিতির সহ-সভাপতি নীলুফা ইয়াসমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বাস্থ্য বিভাগীয় পরিদর্শক সমিতির আহবায়ক ও সদর উপজেলা স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) এম আব্দুল বাছেদ।
এ সময় সদর উপজেলা হেলথ্ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো: নাজির আহমেদের পরিচালয় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা হেলথ্ এসিসট্যান্ট এসোসিয়েশনের সভাপতি আরশাদুল ইসলাম, সহকারি স্বাস্থ্য পরিদর্শক কামাল উদ্দিন, বশির আহমেদ, শাহনাজ খন্দকার, অরুণ কুমার পাল, সদর উপজেলা হেলথ্ এসিসট্যান্ট এসোসিয়েশনের সভাপতি মো: রুবেল মিয়া, স্বাস্থ্য সহকারি সায়েম মোল্লা, আইরিন চৌধুরী, তাছলিমা খন্তকার নিলু রাণী ধাম প্রমুখ।
বক্তারা আরো বলেন, ইন-সার্ভিস ডিপ্লোমা কোর্স, বেতন আপগ্রেডেশন ও ট্যাকনিক্যাল মর্যাদা আমাদের প্রাণের দাবী। যতদিন এই দাবী আদায় না হবে কর্মবিরতি অব্যাহত থাকবে । এ সময় বক্তারা ১৯৯৮ সালে ৬ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষনা দীর্ঘ ২২ বছর যাবৎ বাস্তবায়ন না হওয়ায় হতাশা ব্যক্ত করেন। তারা আবারো প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন।
Posted ৬:২৯ পিএম | রবিবার, ০৬ ডিসেম্বর ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya