শিরোনাম
সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

ব্রাহ্মণবাড়িয়ায় হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালাল স্বামী

বিশেষ প্রতিনিধি   প্রিন্ট
বুধবার, ০৬ নভেম্বর ২০১৯   সর্বশেষ আপডেট : 9:40 pm

ব্রাহ্মণবাড়িয়ায় হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালাল স্বামী

২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে দীপান্বিতা দেবনাথ(২৬) নামের এক গৃহবধূর মরদেহ রেখে পালিয়েছে স্বামী। বুধবার দুপুরে এই ঘটনা ঘটে।

২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল সূত্রে জানা যায়, জেলা শহরের পাইকপাড়ার অপূর্ব রায় নামে এক যুবক দুপুরে তার স্ত্রী দীপান্বিতাকে অসুস্থ অবস্থায় জরুরি বিভাগে নিয়ে আসে। এসময় অপূর্ব ও তার স্বজনরা হাসপাতালের স্টাফদের জানায়, দীপান্বিতা ফাঁসিতে ঝুলে আত্মহত্যার চেষ্টা করেছে। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাখাওয়াত হোসেন তাকে দীপাকে দেখে মৃত ঘোষনা করেন৷ মৃত্যুর খবর জেনে দীপার মরদেহ জরুরি বিভাগে ফেলে পালিয়ে যায় স্বামী অপূর্ব সহ তার স্বজনেরা। এই বিষয়ে সদর মডেল থানায় জানানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত প্রায় ৮মাস আগে কিশোরগঞ্জ জেলার বাঙ্গালপাড়ার অপূর্ব রায় বিয়ে করেন দীপান্বিতা দেবনাথকে। অপূর্ব ব্রাহ্মণবাড়িয়ায় একটি সরকারি চাকরি করার সুবাদে জেলা শহরের পাইকপাড়ায় বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছিলেন। গত কিছুদিন যাবত তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে মনোমালিন্য চলে আসছিল।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) তারেক সুমন জানান, খবর পেয়ে আমরা হাসপাতালে এসেছি। বিস্তারিত তদন্ত করা হচ্ছে। এই ঘটনায় অভিযোগ দিলে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

 

-রাফি/—

Facebook Comments Box

Posted ৯:৪০ পিএম | বুধবার, ০৬ নভেম্বর ২০১৯

The Daily Sarod |