শিরোনাম
সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

ব্রাহ্মণবাড়িয়ায় হাসপাতালে দালাল বিরোধী অভিযান, আটক-১

বিশেষ প্রতিনিধি   প্রিন্ট
মঙ্গলবার, ২২ অক্টোবর ২০১৯   সর্বশেষ আপডেট : 8:37 pm

ব্রাহ্মণবাড়িয়ায় হাসপাতালে দালাল বিরোধী অভিযান, আটক-১

২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে দালাল নির্মূল অভিযান শুরু করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে এই ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাফফাত আরা সাঈদ।

অভিযানে হাসপাতালে আল মামুন নামের এক দালালকে হাতেনাতে আটক করে ভ্রাম্যমাণ আদালত।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া দালালদের ছবির একজন হচ্ছেন আল মামুন।
আল মামুন জেলা শহরের মধ্যপাড়া এলাকার গোলাম মোস্তফার ছেলে।

এসময় দালাল আল মামুন কে ৬মাসের কারাদণ্ড ও ১০হাজার টাকা জরিমানা করা হয়। ১০হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১০দিনের কারাদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাফফাত আরা সাঈদ জানান, ভ্রাম্যমাণ আদালতের ২৯১ ধারা অনুযায়ী অভিযুক্তকে দণ্ড প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে দালালদের মাধ্যমে প্রতারিত হচ্ছে গ্রাম থেকে আসা সাধারণ মানুষ। এনিয়ে গণমাধ্যমে একাধিক সংবাদ প্রকাশিত হয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে দালালদের ছবি ভাইরাল হয়েছে। এরই প্রেক্ষিতে জেলা প্রশাসন দালাল নির্মূলে অভিযান শুরু করেছে।

-রাফি/-

Facebook Comments Box

Posted ৭:৫৪ পিএম | মঙ্গলবার, ২২ অক্টোবর ২০১৯

The Daily Sarod |