বিশেষ প্রতিনিধি
প্রিন্ট
রবিবার, ২৮ মার্চ ২০২১
সর্বশেষ আপডেট : 6:43 pm
ব্রাহ্মণবাড়িয়া খাঁটিহাতা থানা হেফাজতে ইসলামের ডাকা হরতালে পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধরা। রোববার দুপুরের দিকে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে থানাটিতে এই ঘটনা ঘটে। এসময় থানার বাইরে থাকা একটি পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ করে তারা। এই ঘটনায় ওসি সহ ৫জন পুলিশ সদস্য আহত হলেও তাদের পরিচয় জানা যায়নি।
খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী শাখাওয়াত হোসেন ঘটিনার সত্যতা নিশ্চিত করে জানান, সকাল থেকে ঢাকা-সিলেট মহাসড়কের খাঁটিহাতা বিশ্বরোড মোড়ে হেফাজতের নেতাকর্মীরা বিক্ষোভ করছিল। তারা অতর্কিত হামলা করে হাইওয়ে থানায়। এসময় থানার সামনে থাকা একটি গাড়ি ও থানায় অগ্নিসংযোগ করে। এই ঘটনায় আমি সহ ৫জন আহত হয়েছি।
Posted ৬:৪৩ পিএম | রবিবার, ২৮ মার্চ ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya