স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শুক্রবার, ১৪ আগস্ট ২০২০ সর্বশেষ আপডেট : ১২:৫৬ পূর্বাহ্ণ

ব্রাহ্মণবাড়িয় আব্দুল হামিদ (৪৫) নামের এক ব্যক্তিকে হত্যা করার অভিযোগে তার স্ত্রী ও ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেলে জেলা শহরের পশ্চিম্ম মেড্ডার আরামবাগ থেকে অভিযুক্ত স্ত্রী রেহেনা (৩৫) ও ছেলে রাজীব (২০)কে আটক করে পুলিশ।
এরআগে শুক্রবার সকালে জেলা সদর হাসপাতালে আব্দুল হামিদ মৃত্যুবরণ করেন। আব্দুল হামিদ ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেড্ডা আরামবাগের মৃত আব্দুল জলিলের ছেলে।
আব্দুল হামিদের মৃত্যুর ঘটনায় শুক্রবার বিকালে নিহতের ভাই জব্বার সদর মডেল থানায় মামলা দায়েরের পর স্ত্রী ও ছেলেকে আটক করে পুলিশ।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে স্ত্রী ও পুত্রের সাথে ছোট মেয়ের সন্তান নিয়ে বাগবিতণ্ডা হয় আব্দুল হামিদ। তারপর আব্দুল হামিদ অসুস্থ হয়ে পড়লে জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হয়। এসময় তার মাথায় আঘাতের চিহ্ন দেখা যায়। আহত অবস্থায় আব্দুল হামিদকে হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসক সৈয়দ আরিফুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।
তবে মাথার এই আঘাত নিয়ে স্ত্রী ও ছেলে বক্তব্য, আব্দুল হামিদ রাগে নিজে দেয়ালে মাথা আঘাত করেন। কিন্তু তার ভাই মামলার বাদি আব্দুল জব্বারের দাবি আব্দুল হামিদকে হত্যা করা হয়েছে।
নিহতের শ্যালক সুমন বলেন, ভগ্নিপতি আব্দুল হামিদের সাথে বোন রেহেনা ও ভাগনে রাজিবের কথা-কাটাকাটি হয়েছিল। এরপর রাগ ও অভিমান থেকে মাথায় নিজেই আঘাত করে আত্নহত্যার চেষ্টা করেন তিনি।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) সেলিম উদ্দিন বলেন, এই ঘটনায় মারা যাওয়া ব্যক্তির ভাই একটি মামলা জমা দিয়েছে। মামলাটি এজাহারভুক্ত করতে যাচাই-বাছাই করা হচ্ছে। অভিযোগে প্রেক্ষিতে নিহতের স্ত্রী ও পুত্রসহ দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তবে নিহত আব্দুল হামিদ আত্নহত্যা হত্যার শিকার হয়েছেন কিনা তা ময়নাতদন্তের পর জানা যাবে।

Posted ১০:১৯ অপরাহ্ণ | শুক্রবার, ১৪ আগস্ট ২০২০
dainiksarod | Pijush Kanti Acharya
এ বিভাগের আরও খবর