স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বুধবার, ০২ অক্টোবর ২০১৯
সর্বশেষ আপডেট : 2:03 pm
ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দূর্ঘটনায় ফারিয়া (১০) নামের এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার রাত ১১টায় ঢাকা-সিলেট মহাসড়কের মালিহাতা নামক এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত ফারিয়া কিশোরগঞ্জ জেলার কটিয়াদি উপজেলার খোয়ারগাঁও এলাকার সাইফুর রহমানের মেয়ে।
এই দূর্ঘটনায় ফারিয়ার বাবা সাইফুর রহমান ও মা কমলা বেগমসহ অন্তত ৭জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে মধ্যরাতে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার ফায়ারসার্ভিসের উপ-সহকারী পরিচালক তানহার জানান, রাতে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ‘সুলতানা পরিবহণ’ নামে একটি যাত্রীবাহী বাস চট্রগ্রামে যাচ্ছিল। পথিমধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের মালিহাতায় একটি গাড়িকে সাইট দিতে গিয়ে সড়কের পাশে দাঁড়ানো একটি কাভার্ডভ্যানকে পেছনের দিক দিয়ে আঘাত করে। এতে বাসে সামনের দিক ধুমড়ে মুচড়ে যায়। এসময় বাসের ভেতর থেকে আহতরা বের হয়ে গেলেও ঘটনাস্থলে নিহত হয়ে একটি শিশু ভেতরে রয়ে যায়। খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া দমকলবাহিনীর সদস্যরা গিয়ে শিশুটিকে উদ্ধার করে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। শিশুটির মরদেহ হাইওয়ে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহটি হাইওয়ে থানায় রাখা আছে।
Posted ২:০৩ পিএম | বুধবার, ০২ অক্টোবর ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya