শিরোনাম
সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
রবিবার, ২২ সেপ্টেম্বর ২০১৯   সর্বশেষ আপডেট : 11:18 pm

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় দ্রুতগামী ট্রাক চাপায় তুহিন মোল্লা (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। রোববার রাত সাড়ে ৮টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের সদর উপজেলার গজারিয়া নামক এলাকায় এই দূর্ঘটনা ঘটে।

নিহত তুহিন ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ভাদুঘরের হাকিম মোল্লার ছেলে।

নিহতের পরিবারের সূত্রে জানা যায়, তুহিন প্রবাস থেকে ফিরে জেলার আখাউড়ার বাইপাস সড়কের একটি ওয়ার্কসপের ব্যবসা দিয়েছেন। রোববার রাতে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে মোটরসাইকেল যোগে ব্রাহ্মণবাড়িয়া সদরে বাড়ি দিকে ফিরছিলেন। পথিমধ্যে কুমিল্লা-সিলেট মহাসড়কের গজারিয়া নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তার মোটরসাইকেলটিকে চাপা দেয়। এসময় পাশের খাদে পড়ে গিয়ে গুরুতর আহত হলে পথচারীরা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালের নিয়ে আসলে চিকিৎসক তুহিনকে মৃত ঘোষণা করেন।

সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম উদ্দিন জানান, খবর পেয়ে সদর হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। তার মরদেহ হাসপাতালে রাখা আছে।

Facebook Comments Box

Posted ১১:১৮ পিএম | রবিবার, ২২ সেপ্টেম্বর ২০১৯

The Daily Sarod |