স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শনিবার, ০৭ অগাস্ট ২০২১
সর্বশেষ আপডেট : 8:30 pm
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় সিলেটগামী র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যদের বহনকারী একটি মাইক্রোবাস সড়কের পাশে খাদে পড়ে অন্তত ৮জন আহত হয়েছে। শনিবার (৭ আগস্ট) সকালের দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শাহবাজ এলাকায় এই দূর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে চারজনের নাম জানা গেছে তারা হলেন, ক্যাপ্টেন তৌফিক আহমেদ, কর্পোরাল জাহিদুল ইসলাম, নায়েক বেলাল হোসেন ও কনস্টেবল আক্কাস আলী।
ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজালাল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নরসিংদী থেকে র্যাব-১১ এর সদস্যদের একটি দল হবিগঞ্জের দিকে অভিযানে যাচ্ছিল। শাজবাজপুর এলাকায় র্যাব সদস্যদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে অন্তত ৮জন র্যাব সদস্য আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
Posted ৮:৩০ পিএম | শনিবার, ০৭ অগাস্ট ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya