শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
সোমবার, ০৪ জানুয়ারি ২০২১   সর্বশেষ আপডেট : 7:17 pm

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় কামরুল হাসান (৩০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। সোমবার বেলা ২টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুরে এই দূর্ঘটনা ঘটে। নিহত কামরুল জেলা শহরের পশ্চিম পাইকপাড়ার এনামুল হাসানের ছেলে। তার সাথে থাকা অপর আরোহী জুয়েল (৩২) আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতালে আসা স্বজনদের সূত্রে জানা গেছে, শহরের পশ্চিম পাইকপাড়ায় মেসার্স আলিফ ট্রেডার্স নামে অক্সিজেন সিলিন্ডার সরবরাহের ব্যবসা রয়েছে। সোমবার দুপুরের দিকে জেলার কসবা উপজেলার গোপীনাথপুরে কামরুল ও তার বন্ধু জুয়েল মোটরসাইকেল যোগে যাচ্ছিলেন। পথিমধ্যে সুলতানপুর রোমানা পেট্রোল পাম্প থেকে মোটরসাইকেলে তৈল নিয়ে কুমিল্লা-সিলেট মহাসড়কের সামনে দিকে অগ্রসর হওয়ার পর বিপরীত দিকে থেকে আসা একটি সিএনজি তাদের চাপা দেয়। এতে ছিটকে পড়ে কামরুলের মাথায় গুরুতর আঘাত লাগে ও জুয়েলের শরীরের চামড়া ছিলে যায়। গুরুতর আহত অবস্থায় কামরুলকে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

Posted ৭:১৭ পিএম | সোমবার, ০৪ জানুয়ারি ২০২১

The Daily Sarod |