স্টাফ রিপোর্টার
প্রিন্ট
মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি ২০২১
সর্বশেষ আপডেট : 2:31 pm
ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ায় সিনিয়র ফটো সাংবাদিক মানিক লাল বনিকের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে কালিবাড়ি মোড়-দক্ষিণ পৈরতলা সড়কের সাবেরা সোবহান বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশে ছন্দা স্টুডিও নামক দোকানে এই ঘটনা ঘটে। এসময় ল্যাপটপ, ডিএসএলআর ক্যামেরা ও নগদ ৬ লাখ টাকা সহ প্রায় সাড়ে ৭লাখ টাকার মালামাল নিয়ে যায়। এই ঘটনা মানিক লাল বনিকের ছেলে রাজিব বনিক বাদি হয়ে সদর মডেল থানায় একটি এজহার দায়ের করেছেন।
রাজিব বনিক জানান, দীর্ঘদিন যাবত আমরা এই স্টুডিওর পাশাপাশি বিকাশ, নগদ, ফ্লেক্সিলোড ও কসমেটিকসের ব্যবসা করে আসছি। সোমবার প্রতিদিনের মতো দুপুরে দোকানের দুইটি সাটারে তালা লাগিয়ে বাসায় খেতে যাই। কিছুক্ষণ পর বাসা থেকে ফিরে এসে দেখি সাটারের তালা গুলো টিক নেই ও সাটার সামান্য উঠানো রয়েছে।
এই অবস্থায় দোকানের ভেতরে প্রবেশ করে দেখি মালামাল ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। খোঁজ করে দেখি দোকানে ক্যাশ বাক্সে রাখা নগদ ৬লক্ষ টাকা, একটি ল্যাপটপ, ডিএসএলআর ক্যামেরা, গ্রামীণফোন কোম্পানির একটি আইপ্যাড ও ব্যবসার কাজে ব্যবহৃত ৪টি মোবাইল ফোন সেট নেই। তিনি আরও বলেন, দোকানের সিসিটিভি ফুটেজে চুরি করার চিত্র ধরা পড়ে। এতে দেখা যায়, একজন ব্যক্তি চুরি করেছে। এসময় চুরের মুখটি মাক্স দিয়ে ডাকা ছিল।
এই বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। আমরা এই ঘটনায় এজহার পেয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছি।
Posted ২:৩১ পিএম | মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya