শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২০   সর্বশেষ আপডেট : 4:29 pm

ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি চালিত অটোরিকশার চাপায় মাহী খান (২১) নামের এক মোটরসাইকেল রাইডার গ্রুপের সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের গজারিয়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মাহি সিলেট এমসি কলেজের ৩য় বর্ষের ছাত্র ও জালালাবাদ এলাকার এনায়েতুল্লাহ খানের ছেলে। এই ঘটনায় মাহীর সাথে থাকা এমদাদুর রহমান (২৩) নামের আরও এক আরোহী আহত হয়।

নিহত মাহীর সাথে থাকা রাইডার গ্রুপের সদস্যরা জানায়, মাহী সহ রাইডার গ্রুপের ৮জন সদস্য মোটরসাইকেল যোগে গত ১০ সেপ্টেম্বর কক্সবাজারে যান। মঙ্গলবার কক্সবাজার থেকে ফেরার পথে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার গজারিয়ায় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি মাহীর মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়। তার পেছনের সিটে বসে থাকা এমদাদুর রহমান আহত হয়। হতাহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হয়ে।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, খবর পেয়ে হাসপাতাল ও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Facebook Comments Box

Posted ৪:২৯ পিএম | মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২০

The Daily Sarod |