শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

ব্রাহ্মণবাড়িয়ায় ‘সামাজিক দূরত্ব” বজায় রাখতে দোকানের সামনে বৃত্ত অঙ্কন

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শনিবার, ২৮ মার্চ ২০২০   সর্বশেষ আপডেট : 4:58 pm

ব্রাহ্মণবাড়িয়ায় ‘সামাজিক দূরত্ব” বজায় রাখতে দোকানের সামনে বৃত্ত অঙ্কন

করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে “সোশ্যাল ডিস্ট্যান্স” বা “সামাজিক দূরত্ব” বজায় রেখে বিভিন্ন দোকান থেকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয় করার সুবিধার্থে দোকানের সামনে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে ব্রাহ্মণবাড়িয়ায় সাদা বৃত্ত চিহ্নিত করে দেয়া হয়েছে।

শনিবার ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের নির্দেশে সদর উপজেলার বিভিন্ন এলাকায় নিত্যপণ্য ও ঔষধের দোকানের সামনে এই বৃত্ত অঙ্কন করে দেওয়া হয়।

সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে আজকের এই আয়োজনে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পংকজ বড়ুয়া, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ বি এম মশিউজ্জামান, সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সেলিম উদ্দিন, সদর উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আব্দুর রহমান, সদর উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এ সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খান উক্ত কার্যক্রম সরেজমিন পরিদর্শন করেন। বৃত্ত আকার পর ক্রেতা সাধারণ ও সানন্দে বৃত্তের মাঝে দাঁড়িয়ে নিত্য প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করেন।

রাফি/-

Facebook Comments Box

Posted ৪:৫৭ পিএম | শনিবার, ২৮ মার্চ ২০২০

The Daily Sarod |