শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি-বেসরকারি বিভিন্ন স্থাপনায় হামলা-অগ্নিসংযোগ

বিশেষ প্রতিনিধি   প্রিন্ট
রবিবার, ২৮ মার্চ ২০২১   সর্বশেষ আপডেট : 7:35 pm

ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি-বেসরকারি বিভিন্ন স্থাপনায় হামলা-অগ্নিসংযোগ

হেফাজতে ইসলাম বাংলাদেশের আহবানে দেশব্যাপী সসকাল-সন্ধ্যা হরতালের ব্রাহ্মণবাড়িয়া বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষ, ভাংচুর ও অগ্নিসংযোগের মাধ্যমে পালিত হয়েছে। এসব ঘটনায় দুইজন নিহত হয়েছে।

সকালে জেলা শহরের দক্ষিণ পৈরতলার বাস স্ট্যান্ড এলাকায় টায়ার জ্বালিয়ে কুমিল্লা-সিলেট মহাসড়কে অবরোধ করে। এসময় পুলিশ বাধা দিলে সংঘর্ষে জড়িয়ে পড়ে অবরোধ কারিরা। তারা পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করে। এসময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে৷ একপর্যায়ে অবরোধকারিরা ট্রাফিক পুলিশ বক্সে সড়কে এনে অগ্নিসংযোগ করে।

এছাড়া শহরের জেলরোডে উপজেলা ভূমি অফিসে,  ফুলবাড়িয়ায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকারের বাসভবনে, ইন্ড্রাস্ট্রিয়াল স্কুলে ধীরেন্দ্র নাথ দত্ত ভাষা চত্বরে বই মেলা ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের কার্যালয়, পৌর সভা, জেলা পরিষদ, পাবলিক লাইব্রেরি, দক্ষিণ মৌড়াইলে জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেলের বাড়িতে, সরকারপাড়ায় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভনের বাড়িতে, আশুগঞ্জে সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজায় পুলিশ ক্যাম্প, খাঁটিহাতা হাইওয়ে থানা, সুর সম্রাট আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গন, আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে অগ্নিসংযোগ করে।

এছাড়াও ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, ব্যাংক এশিয়া, জেলা আওয়ামী লীগের কার্যালয় ও আনন্দময়ী কালি মন্দিরে হামলা করে ভাংচুর করে বিক্ষোভকারিরা।

এসময় বিক্ষোভকারিরা প্রধান প্রধান সড়কে আগুন জ্বালিয়ে, গাছ ও খুটি ফেলে অবরোধ করে। পুলিশের সাথে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে৷ এসময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল ছুড়ে। এসব গুলিবিদ্ধ হয়ে আহত সহ ১৫জনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা হচ্ছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হোসেন রেজা বলেন, ‘আজকের পরিস্থিতি আপনারা নিজেরাই দেখতেছেন। জনগণের জানমালের রক্ষায় আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। এসব তান্ডব চালাচ্ছে জামায়াত, শিবির ও বিএনপি।

Facebook Comments Box

Posted ৭:৩১ পিএম | রবিবার, ২৮ মার্চ ২০২১

The Daily Sarod |