স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বুধবার, ২২ জুলাই ২০২০
সর্বশেষ আপডেট : 7:07 pm
জাতীয় সমাজ কল্যাণ পরিষদের অর্থায়নে ব্রাহ্মণবাড়িয়া জেলা সমাজকল্যাণ পরিষদের মাধ্যমে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে ১০৩৬জনের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে মেড্ডাস্হ জেলা সমাজসেবা কার্যালয়ে বিতরণ এসব বিতরণ করা হয়।
জেলার ৯টি উপজেলা ও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় বিতরণ করা হচ্ছে।
খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল ৫ কেজি, , ডাল ১কেজি, তেল ১ লিটার, চিনি ১ কেজি, সেমাই ১ প্যাকেট এবং ১ টি সাবানের প্যাকেট।
অনুষ্ঠানে প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ শামসুজ্জামান শহর সমাজসেবা প্রকল্পের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আল মামুন সরকারের কাছে এসে এসব হস্তান্তর করেন।
এসময় জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মাহমুদুল হাসান তাপস, সহকারি কমিশনার (ভূমি) মোঃ মশিউজ্জামান, প্রেসক্লাবের সদস্য সচিব দীপক চৌধুরী বাপ্পী প্রমুখ উপস্থিত ছিলেন।
Posted ৭:০৭ পিএম | বুধবার, ২২ জুলাই ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya