শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

ব্রাহ্মণবাড়িয়ায় শ্লীলতাহানির শিকার সেই তরুণী ছিল প্রতিবন্ধী

বিশেষ প্রতিনিধি   প্রিন্ট
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০   সর্বশেষ আপডেট : 8:59 pm

ব্রাহ্মণবাড়িয়ায় শ্লীলতাহানির শিকার সেই তরুণী ছিল প্রতিবন্ধী

ব্রাহ্মণবাড়িয়ায় কাশবনে ভ্রমণে এসে এক তরুণীকে শ্লীলতাহানির ঘটনায় ফেসবুকে ভাইরাল হয়েছে। এনিয়ে চলছে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ ও সমালোচনার ঝড়। এদিকে ফেসবুকে লাইভে এসে নিজের সাফাই গেয়েছে অভিযুক্ত রাহিম। এতে সে নিজেই জানিয়েছে শ্লীলতাহানির শিকার তরুণীটি ছিল প্রতিবন্ধী।

বৃহস্পতিবার সকালে অভিযুক্ত রাহিম ফেসবুক লাইভে বলেন, ভিডিওটি ৭/৮মাস আগের। আমি আমার দোষ স্বীকার করছি। তবে ভিডিওতে আমার খারাপ দিকটিই তুলে ধরা হয়েছে। রহিম তার বক্তব্যে আরও বলেন, মেয়েটি একটি ছেলের সাথে এসেছিল। তাদের সাথে আমি কথা বলেছিলাম। জানিয়েছিল, সদরের উলচাপাড়ার দিকে বাড়ি। আমরা যদি এগিয়ে না যেতাম মেয়েটি ধর্ষণের শিকার হতো। মেয়েটি আত্মহত্যা করতো, তখন এর দায়ভার কে নিতো? মেয়েটি প্রতিবন্ধী ছিল। তার পায়ে সমস্যা ছিল।

তার এমন বক্তব্য সামাজিক মাধ্যমে আসলে তার প্রতিবাদ করছে। সবাই বলছে, রহিম যা করেছে তা কোন অবস্থাতেই সমর্থন যোগ্য না। মেয়েটির সাথে একজন ছেলে ছিল। ছেলে কিংবা মেয়ে সবারই ভ্রমণ করার স্বাধীনতা আছে।

এদিকে, পুলিশ রহিমকে আটক করতে অভিযান চালিয়ে যাচ্ছে। পাশাপাশি ওই শ্লীলতাহানির শিকার ওই তরুণীর পরিচয় সনাক্ত করতেও কাজ করে যাচ্ছে।

উল্লেখ্য, বুধবার ব্রাহ্মণবাড়িয়ার ফেসবুক ভিত্তিক সংগঠন আমরাই ব্রাহ্মণবাড়িয়া তাদের গ্রুপ ‘উইশ ফর বেটার ব্রাহ্মণবাড়িয়া’য় একটি ভিডিও পোষ্ট করে। ওই ভিডিওতে শ্লীলতাহানির শিকার যুবতীর পরিচয় গোপন রাখা হয়। ভিডিওটিতে দেখা যায়, কালো বোরকা পরিহিত এক যুবতী জেলা শহরের পুনিয়াউটের কাশবনে বেড়াতে যান। সেখানে যুবতীটিকে ৩/৪জন ছেলে উত্ত্যক্ত করছে। ভ্যানিটি ব্যাগ থেকে টাকা নিয়ে যাচ্ছে। এই অবস্থায় যুবতীটি তাদের পায়ে ধরে বড় ভাই ডেকে কাকুতিমিনতি করছে। কিন্তু তারা মেয়েটির বোরকা খোলার চেষ্টা করছে। এর মধ্য থেকে এক যুবক মেয়েটির মুখে চুমু খেয়ে অশ্লীল আচারণ করে গালিগালাজ করছে। ভিডিওটি ভাইরাল হলে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় উঠে।

রাফি//–

Facebook Comments Box

Posted ৮:৫৭ পিএম | বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০

The Daily Sarod |