শিরোনাম
সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে তিনদিনের অদ্বৈতমেলা

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বুধবার, ০১ জানুয়ারি ২০২০   সর্বশেষ আপডেট : 9:20 pm

ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে তিনদিনের অদ্বৈতমেলা

বর্ণাঢ্য ও ব্যাপক আয়ােজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে বাংলা ভাষা ও সাহিত্যের কালজয়ী কথাসাহিত্যিক ও কালজয়ী উপন্যাস ‘তিতাস একটি নদীর নাম’ এর রচয়িতা অদ্বৈত মল্লবর্মণের স্মরণে তিনব্যাপী অদ্বৈতমেলা।

তিতাস জনপদের এই ক্ষণজন্মা পুরুষের জন্মবার্ষিকীকে স্মরণীয় করে রাখতে বুধবার বিকালে শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে এ মেলার উদ্ধােধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বিশিষ্ট লেখক র আ ম উবায়দুল মােকতাদির চৌধুরী এমপি।

তিতাস আবৃত্তি সংগঠনের পরিচালক মাে.মনির হােসেন এর সভাপতিত্বে ও সহকারি পরিচালক বাছির দুলালের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযােদ্ধা আল মামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সভাপতি খ আ ম রশিদুল ইসলাম, টেলিভিশন জার্নালিস্ট এসােসিয়শন সভাপতি মনজুরুল আলম ও নারী সংগঠক নন্দিতা গুহ।

উদ্ধাধন শেষ অতিথিবৃন্দ মেলায় থাকা বই, শীতর পিঠা, শাড়ী, অলংকার, শিশুদের খেলনা, নারী উদ্যােক্তা, কফি শপ সহ ১৭ টি স্টল পরিদর্শন করেন।

Facebook Comments Box

Posted ৯:২০ পিএম | বুধবার, ০১ জানুয়ারি ২০২০

The Daily Sarod |