স্টাফ রিপোর্টার
প্রিন্ট
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২০
সর্বশেষ আপডেট : 9:44 pm
ব্রাহ্মণবাড়িয়ায় এম.সি.কিউ পরীক্ষায় উর্ত্তীনদের রিটেন পরীক্ষা মওকুফ করে ভাইভার মাধ্যমে সনদ প্রদানের দাবিতে শিক্ষানবিশ আইনজীবীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুর ২টার দিকেজেলা জজ কোর্ট প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী শিক্ষানবিশ আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ কাউছারের সভাপতিত্বে ও মোহাম্মদ মোজাম্মেল হকের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, শিক্ষানবিশ আইনজীবীর সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সহ-সভাপতি মাসুদ পারভেজ, জালাল হোসেন মামুন, মাসুদুল আলম, আব্দুল কাদের।
শিক্ষানবিশ আইনজীবীদের পক্ষে সিনিয়র আইনজীবী নেতারা বক্তব্য রাখেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট শফিউল আলম লিটন, সাবেক সভাপতি এডভোকেট ওসমান গনি, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এডভোকেট মাহাবুবুল আলম খোকন, জেলা যুবলীগের সভাপতি এডভোকেট শাহীনূর ইসলাম, জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক এডভোকেট সিরাজুল ফেরদৌস প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষানবিশ আইনজীবীদের ২০১৭,২০২০ইং সালে যারা এম.সি.কিউ পরীক্ষায় উর্ত্তীনদের করোনা মাহামারির কারণে রিটেন পরীক্ষায় মওকুফ করে ভাইভার মাধ্যমে সনদ প্রদান করে শিক্ষানবিশ আইনজীবীদের প্রাপ্য মূল্যায়ন করবেন সরকার।
Posted ৯:৪৪ পিএম | মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya