স্টাফ রিপোর্টার
প্রিন্ট
রবিবার, ১৫ নভেম্বর ২০২০
সর্বশেষ আপডেট : 10:40 pm
১৯৯৫ সালে প্রতিষ্ঠিত নতুন আঙ্গিকে যাত্র শুরুর অঙ্গিকারে ব্রাহ্মণবাড়িয়ার লোক সংস্কৃতি পরিষদের এক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যায় জেলা শহরের কুমারশীল মোড়ে আমিন কমপ্লেক্সের ৫ম তলায় স্টুডিও রংধনুতে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক সাংবাদিক পীযূষ কান্তি আচার্য।
সংগঠনের সদস্য সচিব দেবাশীষ চক্রবতীর দেবু সঞ্চলনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন লোকসংগীত শিল্পী ফারুক আহমেদ পারুল, জয়নাল আবেদীন, মো. আবুল কালাম আজাদ, নবনীতা রায় বর্মন, মনিষা ঘোষ ইতি, খুকুমনি সরকার, টুম্পা দত্ত, ঝুমা ঘোষ, সোহেল রানা, আবদুর রাহিম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় লোক সংস্কৃতির ভান্ডার রয়েছে। লোক সংস্কৃতি পরিষদের মাধ্যমে গ্রামগঞ্জে ছড়িয়ে ছিটিয়ে থাকা লোক গান গুলোকে সংগ্রহ করে তা প্রচারের ব্যবস্থা করতে হবে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অভিজিৎ সাহা মিল্টন সাহা, বায়েজিদ বোস্তামী, বিশাল দাস, ইব্রাহিম মিয়া, সুব্রত সাহা, মো. নুরু মিয়া, উর্মিলা প্রিয়া, সুব্রত সাহা, শান্ত দেব ও পিয়াস প্রমুখ।
Posted ১০:৪০ পিএম | রবিবার, ১৫ নভেম্বর ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya