শিরোনাম
সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

ব্রাহ্মণবাড়িয়ায় লরির চাপায় ট্রাক্টর উল্টে একজন নিহত

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বৃহস্পতিবার, ২১ মার্চ ২০১৯   সর্বশেষ আপডেট : 1:30 pm

ব্রাহ্মণবাড়িয়ায় লরির চাপায় ট্রাক্টর উল্টে একজন নিহত

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ায় লরির চাপায় ট্রাক্টর উল্টে কাদির মিয়া(৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। বৃহস্পতিবার ভোরে জেলার সরাইল উপজেলার বেড়তলায় এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত কাদির জেলার সরাইল উপজেলার বৈশর গ্রামের সাইদ মিয়ার ছেলে।

এই ঘটনায় আরো দুইজন গুরুতর আহত হয়েছে। আহতরা হলেন-সরাইল উপজেলার বৈশর গ্রামের কালা মিয়া (৩৫) ও ট্রাক্টর ড্রাইভার
ইমাম হোসেন (২৬)।

খাঁটিহাতা হাইওয়ে পুলিশের এটিএসআই মোঃ ফরিদুল আলম জানান, রাত আনুমানিক দেড়টার দিকে সিলেট অভিমুখী একটি ট্রাক্টরকে অপর একটি সিলেটগামী লরি পেছন থেকে চাপা দিলে ট্রাক্টরটি উল্টে যায়। এসময় ট্রাক্টরে থাকা ৩জনকে আহত অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হলে একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপর দুইজন আহত অবস্থায় চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি আছেন।
দূর্ঘটনার পর লরিটিকে আটক করা হলেও চালক পালিয়ে গেছে।

Facebook Comments Box

Posted ১:৩০ পিএম | বৃহস্পতিবার, ২১ মার্চ ২০১৯

The Daily Sarod |