স্টাফ রিপোর্টার
প্রিন্ট
রবিবার, ২২ নভেম্বর ২০২০
সর্বশেষ আপডেট : 12:35 am
ব্রাহ্মণবাড়িয়ার দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় রুহুল আমিন(৬০) নামের পথচারী নিহত হয়েছে।
শনিবার (২১ই নভেম্বর) রাত ৯টায় আখাউড়া-বাইপাস সড়কের সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের কোড্ডা সেতুর উপর এ দুর্ঘটনা ঘটে।
সড়ক দুর্ঘটনায় নিহত রুহুল আমিন সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের কোড্ডা পশ্চিম পাড়ার মৃত আশকর আলীর ছেলে।
স্থানীয়রা জানান, রুহুল আমিন ব্রিজের উপর দিয়ে হেঁটে বাড়িতে আসছিল। হঠাৎ করে পিছনের দিকে এসে মোটরসাইকেলটি চাপা দেয়। ধাক্কা দেওয়ার পর রাস্তায় পড়ে থাকেন। পরে রুহুল আমিনকে স্থানীয়রা উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহ আল-মামুন তাকে মৃত ঘোষণা করেন।
পারিবার সূত্রে জানা যায়, নিহত রুহুল আমিন কোড্ডা বিলে মাছ ধরে বিভিন্ন জায়গায় বিক্রি করতেন। তিনি বিকেলে মাছের টাকার জন্য আখাউড়া মাছের আড়তে গিয়েছিলেন।
বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আব্দুর রহিম জানান, লাশটি ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। মোটরসাইকেল রেখে ঘটনাস্থল থেকে আরোহী পালিয়ে গেছে। তবে মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
তবে এখনও কোনো মামলা দায়ের করা হয়নি। মামলা দায়ের করা হলে তদন্ত সাপেক্ষে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে।
Posted ১২:৩৫ এএম | রবিবার, ২২ নভেম্বর ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya