ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেল আরোহী নিহত

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২০   সর্বশেষ আপডেট : ৪:২৫ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেল আরোহী নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় মাইক্রোবাসের চাপায় হানিফ মিয়া(১৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের কাউতুলী নিয়াজ মোহাম্মদ স্টেডিয়াম এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত হানিফ জেলার আখাউড়া উপজেলার দূর্গাপুরের মুক্তার মিয়ার ছেলে।

পুলিশ ও নিহতের পরিবারের সূত্রে জানা যায়, আখাউড়া থেকে জেলা শহরের কুমারশীল মোড়ে এক বেসরকারি হাসপাতালে রোগী দেখতে যায়। সেখান থেকে তার এক নিকট আত্মীয়ের মোটরসাইকেল নিয়ে কাউতুলীতে মোড়ে যাচ্ছিলেন। পথিমধ্যে স্টেডিয়াম এলাকায় পেছন থেকে একটি মাইক্রোবাস তাকে চাপা দিলে গুরুতর আহত অবস্থায় পথচারীরা জেলা সদর হাসপাতালে তাকে নিয়ে আসে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হানিফ মারা যায়।

ব্রাহ্মণবাড়িয়া ১নং শহর ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) হেলাল উদ্দিন জানান, ঘাতক মাইক্রোবাসটিকে আটক করা যায়নি। এই ঘটনায় পরিবার থেকে অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

Posted ৪:২৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২০

dainiksarod |