স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শনিবার, ২৪ এপ্রিল ২০২১
সর্বশেষ আপডেট : 8:21 pm
ব্রাহ্মণবাড়িয়া-৩ সংসদীয় আসনের সাংসদ র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে সদর উপজেলার রামরাইলে স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে কর্মসূচি পালন করা হয়।
রামরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদত হোসেনের সভাপতিত্বে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম ভূইয়া, সাধারণ সম্পাদক এমএইচ মাহবুবুল আলম, বাসুদেব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোবাশ্বের আলম ভূইয়া, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন, সুলতানপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ ওমর ফারুক, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রায়হান, সদর উপজেলাব সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সদর উপজেলা আওয়ামী যুবলীগের প্রকাশনা সম্পাদক শাহীন ভূইয়া বাবু,সদর উপজেলা যুবলীগের সহ সভাপতি শাহীন হাজারী,৬নং ওয়ার্ড সদস্য বোরহান উদ্দিন, যুবলীগের বোরহান সোহাগ, ইউপি সদস্য মুজিবুর রহমান, ব্যবসায়ী মাহফুজ প্রমুখ।
এসময় বক্তারা হেফাজতের বিক্ষোভ চলাকালে ব্রাহ্মণবাড়িয়ায় ভাংচুর, অগ্নিসংযোগ ও তান্ডবের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। পাশাপাশি ভিডিও ফুটেজ দেখে ঘটনার সাথে জড়িতদের এবং স্থানীয় সংসদ সদস্যকে নিয়ে কটূক্তিকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবী জানান।
Posted ৮:২১ পিএম | শনিবার, ২৪ এপ্রিল ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya