স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি ২০২১
সর্বশেষ আপডেট : 7:10 pm
ব্রাহ্মণবাড়িয়ায় র্যাবের পৃথক অভিযানে ১৩৭ কেজি গাঁজা সহ তিনটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। এসময় মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে ৮জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ জানুয়ারী) সকালে র্যাব-১৪ ভৈরব ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
আটককৃতরা হলেন, কুমিল্লার হোমনা উপজেলার দৌলতপুরের লিটন মিয়া (২৮), লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানার মনসুর আলী (২৯), গাজীপুর জেলার বাসন থানার সালমা (৩৫), লালমনিরহাটের আদিতমারীর গোলাম রব্বানী (২৭), জামালপুরের বটতলার আজিজুল (৩৩), জামালপুরের মাদারগঞ্জের মাসুম (৩৮), দিনাজপুরের বীরগঞ্জের সোহাগ আলী (২০) ও ব্রাহ্মণবাড়িয়ার কসবার চারুয়ার স্বপন (৩৫)৷
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন স্থানে অভিযান চালায় র্যাব। অভিযানকালে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল কুট্রাপাড়া সাফকো সিএনজি পাম্পের সামনে থেকে একটি প্রাইভেটকারে তল্লাশি করে ৭৭কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে এক নারীসহ তিনজনকে আটক করা হয়। জব্দ করা হয় প্রাইভেটকারটি।
অপর এক অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সুহিলপুর বাজারের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে দুইটি প্রাইভেটকার থেকে ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় মাদক ব্যবসার সাথে জড়িত থাকায় ৫জনকে আটক করা হয়। জব্দ করা হয় দুইটি প্রাইভেটকারও।
উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
Posted ৭:১০ পিএম | বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya