শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক থেকে উদ্ধার হলো মরদেহ (ভিডিও)

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
রবিবার, ০৫ জুলাই ২০২০   সর্বশেষ আপডেট : 4:13 pm

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সুলতানপুর থেকে শাহ আলম (৪০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। রোববার সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের পঞ্চবটী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

শাহ আলম জেলা শহরের উত্তর পৈরতলা মৃত আসগর আলীর ছেলে। সে সুলতানপুরের একটি মুরগীর খামারে কাজ করতো বলে জানা গেছে।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে পুলিশ কন্ট্রোল রুম থেকে মরদেহটির বিষয়ে জানানো হলে ঘটনাস্থলে যায় পুলিশ। সেখান থেকে মরদেহটি উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়।

তিনি আরও জানান, মরদেহটি মহাসড়ক থেকে উদ্ধার করা হলেও এটি সড়ক দূর্ঘটনা না অন্য কিছু তা এখনই বলা যাচ্ছে না। ময়নাতদন্তের পর রিপোর্ট হাতে আসার পর এই বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

Facebook Comments Box

Posted ৩:০২ পিএম | রবিবার, ০৫ জুলাই ২০২০

The Daily Sarod |