স্টাফ রিপোর্টার
প্রিন্ট
রবিবার, ২৬ জানুয়ারি ২০২০
সর্বশেষ আপডেট : 9:09 pm
ব্রাহ্মণবাড়িয়া শহরের বিভিন্ন ঔষধের দোকান ও বেকারিতে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এসময় নানান অনিয়মের অভিযোগে মোট ২২হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত বৈদ্য এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত বৈদ্য জানান, মোবাইল কোর্টে সদর হাসপাতাল রোডে অবস্হিত দুটি ঔষধ ফার্মেসীকে ড্রাগ এ্যাক্ট ১৯৪০ এর ১৮( বি) ধারা লঙ্ঘনের কারণে ৮হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়াও প্রিন্স বেকারীকে ভোক্তা অধিকার সংরক্ষণ অাইন ২০০৯ এর ৩৭ ধারা লঙ্ঘনের কারণে ১০হাজার টাকা এবং হ্যালো বেকারীকে ভোক্তা অধিকার সংরক্ষণ অাইন ২০০৯ এর ৫১ ধারা লঙ্ঘনের কারণে ৪হাজার টাকা জরিমানা করা হয়।
রাফি/–
Posted ৯:০৯ পিএম | রবিবার, ২৬ জানুয়ারি ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya