শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

ব্রাহ্মণবাড়িয়ায় বিনামূল্যে ডায়বেটিস চেক-আপ ও মাস্ক বিতরণ

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শনিবার, ৩১ অক্টোবর ২০২০   সর্বশেষ আপডেট : 10:09 pm

ব্রাহ্মণবাড়িয়ায় বিনামূল্যে ডায়বেটিস চেক-আপ ও মাস্ক বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ায় ”লায়ন ক্লাবের অব ঢাকা ওয়াসিসের” উদ্যোগে বিনামূল্যে ডায়বেটিস চেক-আপ ও মাস্ক বিতরণ করা হয়ছে।

শনিবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে জেলা শহরের মধ্যপাড়ায় বিনামূল্যে রোগীদেরকে এই সেবা প্রদান করা হয়।

ডায়বেটিস চেক-আপ ও মাস্ক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন।

তাছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথ ইষ্ট ব্যাংকের ম্যানেজার মো. শাহাব উদ্দিন ও ব্রাহ্মণবাড়িয়া গ্যাস ফিল্ড এর ম্যানেজার আব্দুল হক প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে সংগঠনের গভর্নর লায়ন একেএম ফয়জুল কবিরের সভাপতিত্বে ও লায়ন ডা. এবিএম সিদ্দিকের সঞ্চালনায় স্থানীয় রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক অঙ্গনের গণ্যমান্য ব্যক্তিবর্গরাও উপস্থিত ছিলেন।

পরিশেষে মধ্যপাড়ার সুপরিচিত সামাজিক সংগঠন নোমান স্মৃতি পরিষদ-শান্তিবাগের পক্ষ থেকে নবনির্বাচিত প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি ও সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজনকে ফুলেল শুভেচছা জানানো হয়।

ওই সময় নোমান স্মৃতি পরিষদ-শান্তিবাগের সভাপতি ইঞ্জি: আজহার উদ্দিন, সাধারণ সম্পাদক শেখ আশিকুর রহমান পিয়াস, যুগ্ন-সাধারণ সম্পাদক বিপ্লব হোসেনসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ১০:০৯ পিএম | শনিবার, ৩১ অক্টোবর ২০২০

The Daily Sarod |