শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

ব্রাহ্মণবাড়িয়ায় বাল্যবিবাহ পন্ড, বরের একমাসের দণ্ড

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
সোমবার, ০৯ মার্চ ২০২০   সর্বশেষ আপডেট : 5:10 pm

ব্রাহ্মণবাড়িয়ায় বাল্যবিবাহ পন্ড, বরের একমাসের দণ্ড

ব্রাহ্মনবাড়িয়ায় মাদরাসা ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করলেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পংকজ বড়ুয়া। সোমবার দুপুরে সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের শিলাউর গ্রামে গিয়ে তিনি বাল্যবিবাহটি বন্ধ করেন। এসময় বিয়ে করতে আসা বরকে একমাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পংকজ বড়ুয়া জানান, সোমবার দুপুরে সুলতানপুর ইউপির শিলাউর পূর্বপাড়া মোঃ দানা মিয়ার মেয়ে মোছাঃ রুজিনা আক্তার (১৫) কে একই ইউপির সেন্দ গ্রামের তোতা মিয়ার ছেলে সাদ্দাম হোসেনের বিয়ের আয়োজন করা হয়। রুজিনা হাবলা উচ্চ মহিলা মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী। অপ্রাপ্ত বয়সে বিয়ের বিষয়টি জানতে পেরে বিয়ে বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বরকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এছাড়াও কন্যার পরিবারের কাছ থেকে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিবে না মর্মে মুচলেকা নেওয়া হয়।

Facebook Comments Box

Posted ৫:০৬ পিএম | সোমবার, ০৯ মার্চ ২০২০

The Daily Sarod |