শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

ব্রাহ্মণবাড়িয়ায় প্র‍য়াত চিকিৎসক ওবায়দুর রহমানের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
সোমবার, ১৪ ডিসেম্বর ২০২০   সর্বশেষ আপডেট : 9:06 pm

ব্রাহ্মণবাড়িয়ায় প্র‍য়াত চিকিৎসক ওবায়দুর রহমানের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল

ব্রাহ্মণবাড়িয়ায় প্রয়াত চিকিৎসক ও কুমিল্লা মেডিকেল কলেজের নেফ্রেলোজী বিভাগের সহকারী অধ্যাপক ওবায়দুর রহমানের স্মরণে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। এর আয়োজন করেন জনপ্রিয় ওষুধ কোম্পানি আল- মদিনার ফার্মাসিউটিক্যালস।

সোমবার(১৪ই ডিসেম্বর) দুপুরে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের শহীদ ডা. মিলন সভাকক্ষে এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

মিলাদ মাহফিলে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শওকত হোসেনের সভাপতিত্বে ও ডা. ফাইজুর রহমান ফয়েজের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ) ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. মো. আবু সাঈদ।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. রানা নুরুল সামস, ডা. এনামুল হাসান, সিনিয়র কনসালটেন্ট ফখরুল আলম আশেক, ফেরদৌস আহমেদ, ডা. এমএ মনসুর, মো. আখতার হোসেন ও ডা. ফৌজিয়া আক্তার।

সভায় প্রধান অতিথির বক্তৃতায় ডা. আবু সাঈদ মরহুম ডা. ওবায়দুর রহমানের জীবন ও কর্মের নানা দিক নিয়ে আলোচনা করেন। এসময় তিনি বলেন, তার সাথে চলা সময় কিছু স্মৃতি ও সে একজন সৎ মানুষ হিসেবে সুপরিচিত ছিলেন। পরিশেষে আল-মদিনা ফার্মাসিউটিক্যালসের এই মহৎ উদ্যোগেকে স্বাগত জানান। সকল চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদেরকে স্বাস্থ্যবিধি মেনে রোগীদেরকে চিকিৎসা দিতে অনুরোধ করেন।

পরে তার রুহের মাগফেরাত কামনায় করে বিশেষ দোয়া করা হয়।

দোয়া পরিচালনা করেন জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার সিনিয়র মোহাদ্দেস হাফেজ মাওলানা মুফতি নোমান আল-হাবিবী। তিনি সকল চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য দোয়া করেন।

এ সময় ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের অর্ধশতাধিক চিকিৎসক ও হাসপাতালের নার্সিং উপসেবা তত্ত্বাবধায়ক, নার্সিং সুপারভাইজার ও নার্সিং ইনচার্জসহ সিনিয়র স্টাফ নার্স ও হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তাছাড়া আল-মদিনা ফার্মাসিউটিক্যালসের পিএমডি’র- প্রোডাক্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মো. আজহার উদ্দিন, সিনিয়র এরিয়া ম্যানেজার মুজিবুর রহমান, এরিয়া ম্যানেজার জুনায়েদ আহমেদসহ মেডিক্যাল ইনফরমেশন অফিসার দেলোয়ার হোসেন, শহিদুল ইসলাম, রিয়াজ আহমেদ খান, ফজলে রাব্বী।

উল্লেখ্য, চিকিৎসক ওবায়দুর রহমানের মা করোনা আক্রান্ত ছিলেন। মায়ের চিকিৎসা করতে গিয়ে তিনি নিজে করোনা আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মারা যান। করোনা সময়ে ফ্রন্ট লাইনে থেকে রোগীদের নিয়মিত চিকিৎসা সেবা দিয়েছেন। অসহায় ও গরীব মানুষকে বিনে পয়সায় চিকিৎসা সেবা দিয়েছেন।

Facebook Comments Box

Posted ৯:০৬ পিএম | সোমবার, ১৪ ডিসেম্বর ২০২০

The Daily Sarod |