স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শনিবার, ২৩ মে ২০২০
সর্বশেষ আপডেট : 5:27 pm
ব্রাহ্মণবাড়িয়ায় ৭৫জন শারীরিক প্রতিবন্ধী পরিবারের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরের সদর উপজেলার তিনটি গ্রামে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এর সার্বিক সহযোগিতায় ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খান। ড্রিম ফর ডিসএবিলিটি ফাউন্ডেশনের আয়োজন এসব খাদ্যদ্রব্য প্রতিবন্ধীদের বাড়িতে পৌছে দেওয়া হয়।
খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, চিনি ও সেমাই।।
এসব খাদ্য সামগ্রী প্রতিবন্ধীদের হাতে তুলে দেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শামসুজ্জামান। এসময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ বড়ুয়া।
ড্রিম ফর ডিস অ্যাবিলিটি ফাউন্ডেশনের প্রেসিডেন্ট হেদায়েতুল আজিজ মুন্না বলেন, এর আগেও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দুই দফা খাদ্য উপহার শারীরিক প্রতিবন্ধীদের দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন। ড্রিম ফর ডিস অ্যাবিলিটি ফাউন্ডেশন এসব খাদ্যসামগ্রী বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছে।
Posted ৫:২৭ পিএম | শনিবার, ২৩ মে ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya