স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বুধবার, ০৭ অগাস্ট ২০১৯
সর্বশেষ আপডেট : 9:58 pm
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের মনিপুর গ্রামের বাসিন্দা প্রতিবন্ধী মোরশেদ আলম সাগরের বাড়িতে চুরির ঘটনায় মামলা করায় তাকে প্রাণ নাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।
বুধবার দুপুর ১২ টার দিকে ব্রাহ্মণবাড়িয়া চত্বরে শতাধিক নারী পুরুষ হাতে ব্যানার, প্লেকার্ড ও ফেস্টুন নিয়ে মানবন্ধন করে।
মানবন্ধনে বক্তব্য রাখেন, স্থানীয় বাসিন্দা ওসমান গনী, কবির হোসেন কুদ্দুস, মানিক মিয়া, ফরিদ মিয়া, মাহবুব মিয়া, নাহিদুল ইসলামসহ প্রমুখ।
এ সময় মোরশেদ আলমের পরিবারের নিরাপত্তা চেয়ে প্রশানের কাছে দাবি জানিয়েছে বক্তরা।
প্রসঙ্গত, গত ১৯ জুলাই রাতে মোরশেদ আলম সাগরের বাড়িতে চুরি হয়। এ ঘটনায় ছয় জনকে আসামী করে নবীনগর থানায় একটি চুরির মামলা দায়ের করা হয়। এ ঘটনায় মামলার ২নং আসামী সেলিম মিয়াকে পুলিশ গ্রেপ্তার করে। এর পর থেকেই মোরশেদ এবং তার পরিবারকে প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছে।
Posted ৯:৩২ পিএম | বুধবার, ০৭ অগাস্ট ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya