স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২০
সর্বশেষ আপডেট : 11:16 pm
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের আহরন্দে পূর্ব শত্রুতার জেরে দু’দলের সংঘর্ষে পুলিশসহ অনন্ত ৩০ জন আহত হয়েছে। আহতদের সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। শুক্রবার বিকেলে কুমিল্লা-সিলেট মহাসড়ক সংলগ্ন আহরন্দ গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষের সময় বেশ কয়েকটি যানবাহন ভাংচুরের শিকার হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হোসেন জানান, পূর্ব শত্রুতার জের ধরে শুক্রবার বিকেলে স্থানীয় আজিজ মেম্বার ও মামুন মিয়া সমর্থকদের মধ্যে মুখোমুখি সংঘর্ষ বাধে। সংঘর্ষের এক পর্যায়ে সংঘর্ষকারীরা মহাসড়ক অবরোধ করে বেশ কয়েকটি যানবাহন ভাংচুর করে।
এ সময় তাদের হামলায় ৩জন পুলিশ সদস্য আহত হয়। এ ঘটনায় ৩ জনকের আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।
Posted ১১:১৬ পিএম | শুক্রবার, ০৭ অগাস্ট ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya