শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

ব্রাহ্মণবাড়িয়ায় ‘পুলিশ মেমোরিয়াল ডে’ উদযাপিত

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
রবিবার, ০১ মার্চ ২০২০   সর্বশেষ আপডেট : 3:03 pm

ব্রাহ্মণবাড়িয়ায় ‘পুলিশ মেমোরিয়াল ডে’ উদযাপিত

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের আয়োজনে পালিত হয়েছে পুলিশ মেমোরিয়াল ডে। কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের অবদানকে সম্মান জানানোর জন্য প্রতিবছর ১ মার্চ দেশব্যাপী পুলিশ মেমোরিয়াল ডে হিসেবে পালন করা হয়।

রোববার বেলা সাড়ে ১১টায় ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ লাইনে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান সহ অন্যান্য পুলিশ সদস্য ও শহীদ পুলিশ পরিবারের সদস্যদের নিয়ে অস্থায়ী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদ পুলিশ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা ও কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের পরিবারকে উপহার সামগ্রী প্রদান করা হয়।

এসময় পুলিশ সুপার আনিসুর রহমান বলেন, ১৯৭১সালে রাজারবাগ পুলিশ লাইনে হানাদার বাহিনীর বিরুদ্ধে পুলিশ প্রথম প্রতিরোধ গড়ে তুলেছিল। সেই থেকে শুরু করে পুলিশ সদস্যরা দেশের যেকোন প্রয়োজনে নিজেদের আত্মত্যাগ করেছেন। তাদের এই ত্যাগ জাতি শ্রদ্ধার সাথে স্বরণ করে।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আলমগীর হোসেন সহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাফি/-

Facebook Comments Box

Posted ৩:০৩ পিএম | রবিবার, ০১ মার্চ ২০২০

The Daily Sarod |