শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

ব্রাহ্মণবাড়িয়ায় পুরোহিতের স্ত্রীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় মামলা, আসামীকে গণধোলাই

বিশেষ প্রতিনিধি   প্রিন্ট
শুক্রবার, ১৫ জানুয়ারি ২০২১   সর্বশেষ আপডেট : 2:26 pm

ব্রাহ্মণবাড়িয়ায় পুরোহিতের স্ত্রীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় মামলা, আসামীকে গণধোলাই

ব্রাহ্মণবাড়িয়া শহরে এক পুরোহিততের স্ত্রীকে ধর্ষণের চেষ্টার ঘটনায় অভিযুক্ত সজিব দাস কালু (২৫)কে আটক করা হয়েছে। এই ঘটনায় বৃহস্পতিবার রাতে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়। আটক সজিব দাস কালু ওই এলাকার সুবোধ দাসের ছেলে। এর আগে জেলা শহরের পাইকপাড়া থেকে স্থানীয়রা কালুকে আটক করে। এসময় উত্তেজিত এলাকাবাসীর ক্ষোভে কালুকে উত্তম-মধ্যমও দিয়ে পুলিশে সোপর্দ করে। পুলিশ আহত অবস্থায় কালুকে নিয়ে হাসপাতালে চিকিৎসা প্রদান করে। শুক্রবার তাকে আদালতে পাঠানো হবে।

এই সংক্রান্ত আরও পড়ুনঃ ব্রাহ্মণবাড়িয়া শহরে পুরোহিতের স্ত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

বৃহস্পতিবার দুপুর পৌনে একটার দিকে জেলা শহরের পূর্ব পাইকপাড়া কালি মন্দির রোড এলাকায় একটি বাড়ির ছাদে এক পুরোহিতের স্ত্রীকে ধর্ষণের চেষ্টা করে সজিব দাস কালু। এসময় পুরোহিতের স্ত্রী ধস্তাধস্তি করে কালুর কাছ থেকে পালিয়ে রক্ষা পায়।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম জানান, বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছি। পুরোহিতের স্ত্রীকে ধর্ষণের চেষ্টা ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আসামীকে আদালতে সোপর্দ করা হবে।

রাফি/

Facebook Comments Box

Posted ২:২৫ পিএম | শুক্রবার, ১৫ জানুয়ারি ২০২১

The Daily Sarod |