শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

ব্রাহ্মণবাড়িয়ায় পরিবহন সেক্টরে কোন চাঁদাবাজি থাকবে না: এসপি আনিসুর রহমান

বিশেষ প্রতিনিধি   প্রিন্ট
সোমবার, ০২ মার্চ ২০২০   সর্বশেষ আপডেট : 7:52 pm

ব্রাহ্মণবাড়িয়ায় পরিবহন সেক্টরে কোন চাঁদাবাজি থাকবে না: এসপি আনিসুর রহমান

প্রয়াত শ্রমিকদের পরিবারের মাঝে আর্থিক সহযোগিতা প্রদান করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা ট্রাক ও ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন। সোমবার বিকেলে জেলা শহরের মেড্ডায় এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি। এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার আনিসুর রহমান।

জেলা ট্রাক ও ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি শেখ মোঃ আক্কাসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল হোসেন, জেলা ট্রাক মালিক গ্রুপের সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ, বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি জসিম উদ্দিন জমসেদ, সাধারণ সম্পাদক মোঃ হানিফ মিয়া, জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনিসুর রহমান চৌধুরী প্রমুখ। সাংবাদিক আল আমিন শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন জেলা ট্রাক ও ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন খোকন।

এসময় পুলিশ সুপার আনিসুর রহমান জেলা ট্রাক ও ট্যাংকলরী শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, আপনাদের একটি হাত ও একটি পা দেশের উন্নয়নের সাথে আছে, আরেকটি হাত ও আরেকটি পা এই দেশের প্রশাসনের সাথে আছে। শ্রমিকরা এই দেশের উন্নয়নের জন্য যা করছে, সত্যিকার অর্থে তা অতুলনীয়। আমরা কাউকে খাটু করে দেখছিনা, সর্বনিম্ন থেকে দেশের সর্বোচ্চ পদে যারা আছেন সবাই দেশের উন্নয়নের জন্য কাজ করছেন। কোন শ্রমকেই খাটু করে দেখার সুযোগ নেই। শ্রমিকের হাতিয়ার সবচেয়ে বড় হাতিয়ার। শ্রমিকের শ্রম রয়েছে বিধায় এই দেশের উন্নয়ন হয়েছে।

তিনি আরও বলেন, শ্রমিকদের নিজেদের সংগঠনের নির্দিষ্ট চাঁদার বাইরে যদি কেউ চাঁদা দাবী করে তাহলে আমাদের জানাবেন। ব্রাহ্মণবাড়িয়ায় পরিবহন সেক্টরে কোন চাঁদাবাজি থাকবে না। তিনি শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, চলতে ফিরতে সড়কে কখনো কখনো অনেক সমস্যার সৃষ্টি হয়। সবকিছুতে আপনি বিবেচনা করে, আপনার নীতিনৈতিকতা প্রয়োগ করে এগিয়ে যান। আমাদের সহযোগিতার দু’টি হাত আপনাদের জন্য খোলা থাকবে।

অনুষ্ঠানে প্রয়াত ১৮জন শ্রমিকের পরিবারের সদস্যদের নগদ ১৪হাজার টাকা ও একটি করে শাড়ি প্রদান করা হয়। পরে প্রয়াত শ্রমিকদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

 

আবুল হাসনাত মোঃ রাফি/—

Facebook Comments Box

Posted ৭:৪৯ পিএম | সোমবার, ০২ মার্চ ২০২০

The Daily Sarod |