শিরোনাম
সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

ব্রাহ্মণবাড়িয়ায় নির্মাণ শ্রমিকের গাছে ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিশেষ প্রতিনিধি   প্রিন্ট
শুক্রবার, ১৮ অক্টোবর ২০১৯   সর্বশেষ আপডেট : 10:50 pm

ব্রাহ্মণবাড়িয়ায় নির্মাণ শ্রমিকের গাছে ঝুলন্ত মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় হারিস মিয়া (৩৫) নামের এক ব্যক্তির গাছে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে জেলা শহরের মেড্ডা বনানী পাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সে জেলার নাসিরনগর উপজেলার জেঠাগ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে। হারিস পেশায় নির্মাণ শ্রমিকের কাজ করতো ও পরিবার নিয়ে জেলা শহরে বাসা ভাড়া নিয়ে বসবাস করতো।

হারিসের পরিবারের সদস্য ও পুলিশ সূত্রে জানা যায়, হারিস মাদকাসক্ত ছিল। মাদক সেবন নিয়ে পরিবারের মধ্যে অশান্তি ছিল। হারিস মাদকাসক্ত হওয়া অবস্থায় কয়েকবার নিজ বসতঘরে আত্মহত্যা করার চেষ্টা করে। তার মা ও স্ত্রী গত কয়েকদিন আগে গ্রামের বাড়িতে যায়। শুক্রবার দুপুরে বাড়িতে ফিরে ঘর তালাবদ্ধ দেখতে পান। এসময় তারা হারিসকে এলাকায় খোঁজ করলে একটি বাউন্ডারি দেয়াল দেওয়া পরিত্যক্ত জায়গায় মেহেরগুনি গাছে ঝুলন্ত অবস্থায় হারিসের মরদেহ দেখতে পান। পরে পুলিশ খবর পেয়ে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমান জানান, পরিবারের সদস্যরা জানিয়েছে হারিস মাদকাসক্ত হয়ে কতেকবার আত্মহত্যা করার চেষ্টা করেছে। যে গাছে মরদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে, সেখানে স্থানীয় কয়েকজন দেয়ালে তাকে বসে থাকতে বসে থাকতে দেখেছেন। প্রাথমিক অবস্থায় ধারণা করা হচ্ছে সে আত্মহত্যা করেছে। তবে মরদেহ ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।

-রাফি/-

Facebook Comments Box

Posted ১০:৪৩ পিএম | শুক্রবার, ১৮ অক্টোবর ২০১৯

The Daily Sarod |