শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

ব্রাহ্মণবাড়িয়ায় নিরাপদ দুরত্বে দাঁড় করিয়ে জেলা প্রশাসনের খাদ্যসামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২০   সর্বশেষ আপডেট : 10:33 pm

ব্রাহ্মণবাড়িয়ায় নিরাপদ দুরত্বে দাঁড় করিয়ে জেলা প্রশাসনের খাদ্যসামগ্রী বিতরণ

হতদরিদ্র্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন।

শহরের ফারুকী পার্কে নিরাপদ দূরত্ব বজায় রাখতে গোলবৃত্তের মাঝখানে দাঁড় করিয়ে মোট ৩৫টি পরিবাররের মাঝে খাদ্য সামগ্রীগুলো বিতরণ করা হয়। যাদেরকে খাদ্যসামগ্রী দেয়া হয়েছে তাদের অধিকাংশই দিনমজুর,ভিক্ষক ও প্রতিবন্ধী।

খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ২০ কেজি চাল, দুই কেজি পেঁয়াজ, দুই কেজি তেল, এক কেজি লবন, দুই কেজি ডাল, তিন কেজি আলু, এক কেজি চিনি, দুই কেজি আটা, এক কেজি চিড়া, এক কেজি মুড়ি, দুইটি সাবান ও এক প্যাকেট বিস্কুট।

এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মশিউজ্জামান ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত বৈদ্য প্রমুখ।

প্রসংগত করোনা ভাইরাস আতঙ্কে ব্রাহ্মণবাড়িয়া শহরে সকাল থেকে ছিল শোনসান নিরবতা।শহরের প্রধান প্রধান সড়কগুলো এখন ফাঁকা।দুপুর থেকে সেনা সদস্যরা শহরে টহল দিয়েছে। নির্বাহী ম্যাজিষ্ট্রেটদের কয়েকটি টীম শহরের বিভিন্ন স্থানে অযথা ঘোরাফেরা না করতে জনসাধারণকে অবহিত করেছেন।সকল প্রকার গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে।

ঔষদ,কাচাবাজার ও নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দোকান পাঠ বাদে সব দোকানপাঠ বন্ধ রয়েছে।ঢাকা থেকে কোন জাতীয় দৈনিক ব্রাহ্মণবাড়িয়ায় আসেনি।

Facebook Comments Box

Posted ১০:৩৩ পিএম | বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২০

The Daily Sarod |