স্টাফ রিপোর্টার
প্রিন্ট
সোমবার, ২৩ নভেম্বর ২০২০
সর্বশেষ আপডেট : 6:21 pm
ফজরের নামাজ পড়ার সময় ব্রাহ্মণবাড়িয়ায় হাফেজ মাওলানা মুহাম্মদ সুলাইমান (৫৮) নামের এক ইমামের মৃত্যুবরণ করেছেন। সোমবার ভোরে জেলা শহরের পৌর এলাকার কুমারশীল মোড়ের মদিনা মসজিদে এ ঘটনা ঘটে।
মাওলানা সুলাইমান জেলার নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নের গুটিগ্রামের কফিল উদ্দিন মুন্সির ছেলে। তিনি দীর্ঘ ৩৫ বছর যাবত মদিনা মসজিদের ইমামের দায়িত্ব পালন করে আসছিলেন।
মদিনা মসজিদের খাদেম মাওলানা অহিদুজ্জামান জানান, ভোরে ফজর নামাজের ইমামতি করার সময় শ্বাসকষ্ট অনুভব করলে মেহরাব থেকে সরে দাঁড়ান মাওলানা সুলাইমান। পরে অন্য মুসল্লীদের সঙ্গে নামাজ আদায় করা অবস্থায় তিনি ইন্তেকাল যান।
সোমবার বাদ জোহর শহরের টেংকেরপাড় জামে মসজিদের মাঠে জানাজা শেষে মেড্ডায় তার প্রতিষ্ঠিত তিতাস পাড়া জামিয়া ইসলামিয়া সুলায়মানিয়া মাদ্রাসা প্রাঙ্গণে দাফন করা হবে।
Posted ১১:৪৪ এএম | সোমবার, ২৩ নভেম্বর ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya