শিরোনাম
সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

ব্রাহ্মণবাড়িয়ায় ধর্ষনের অভিযোগে দুই যুবক আটক (ভিডিও)

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
সোমবার, ২৭ মে ২০১৯   সর্বশেষ আপডেট : 2:58 pm

ব্রাহ্মণবাড়িয়ায় শহরে এক যুবতীকে ধর্ষনের অভিযোগে দুই যুবককে আটক করেছে সদর মডেল থানা পুলিশ। রোববার সন্ধ্যায় পৌর শহরের পশ্চিম মেড্ডার পীরবাড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, ওই এলাকার মোবারক (১৮) ও আশিক(১৯)।

সদর মডেল থানা সূত্রে জানা যায়, ধর্ষিতা ওই যুবতীর বাড়ি কুমিল্লা জেলার লাকসামের মনিপুরে। তার বিয়ে হওয়ার পর স্বামীর সাথে বিবাহ বিচ্ছেদ হয়। সে গত দুই মাস যাবত পরিবার নিয়ে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের পশ্চিম মেড্ডার পীরবাড়ি এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন। গত শুক্রবার (২৪/৫) রাতে ওই যুবতী বাসা থেকে বের হয়ে দোকানে যাচ্ছিল। এসময় স্থানীয় মোবারক ও আশিক নামের দুই যুবক ওই যুবতীকে জোরপূর্বক তুলে নিয়ে যায় একটি নির্মাণাধীন ভবনে নিয়ে যায়। সেখানে ওই যুবতীকে জোরপূর্বক ধর্ষন করে। বিষয়টি স্থানীয়রা আঁচ করতে পেরে ধাওয়া করলে দুই যুবক পালিয়ে যায়।

সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোঃ আতিকুর রহমান জানান, ঘটনাটি সদর মডেল থানায় ওই যুবতীর পরিবার ও স্থানীয়রা অবহিত করে। পরে রোববার সন্ধ্যায় মেড্ডার পীরবাড়ি এলাকা থেকে অভিযুক্ত দুই যুবককে আটক করা হয়েছে। ওই যুবতীকে জেলা সদর হাসপাতালে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Facebook Comments Box

Posted ২:৫৮ পিএম | সোমবার, ২৭ মে ২০১৯

The Daily Sarod |