শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

ব্রাহ্মণবাড়িয়ায় দোকানপাট ও শপিং মল বন্ধ রাখতে গণবিজ্ঞপ্তি জারি

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শুক্রবার, ২২ মে ২০২০   সর্বশেষ আপডেট : 2:51 am

ব্রাহ্মণবাড়িয়ায় দোকানপাট ও শপিং মল বন্ধ রাখতে গণবিজ্ঞপ্তি জারি

ব্রাহ্মণবাড়িয়ায় সকল ব্যবসা কেন্দ্র ও শপিং মল বন্ধে গণবিজ্ঞপ্তি জারি করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার মধ্যরাতে জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খান সাক্ষরিত এই গণবিজ্ঞপ্তি জারি করা হয়।

এতে বলা হয়, বিগত কয়েকদিন যাবত ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন দোকান ও শপিংমল সমূহে বিপুল জনসমাগম ঘটেছে এবং ক্রেতা/বিক্রেতাগণ স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলেন না। এই অবস্থায় করোনা ভাইরাস সংক্রমণ রোধকল্পে ও জেলার জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে ২২মে সকাল ৬টা থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত জেলার সকল ব্যবসা কেন্দ্র ও শপিং মল বন্ধ রাখার আদেশ প্রদান করা হলো।

তবে জরুরী সেবা ও ঔষধের দোকান ২৪ঘন্টা খোলা রাখা যাবে। এছাড়াও নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দোকান, কাঁচা বাজার ও সরকার ঘোষিত পরিসেবা সমূহ পূর্বের জারিকৃত নির্দেশনা অনুযায়ী সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা রাখা যাবে।

রাফি/-

Facebook Comments Box

Posted ২:৫১ এএম | শুক্রবার, ২২ মে ২০২০

The Daily Sarod |